advertisement

কক্সবাজার জেলায় ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৫ হাজার ৭৪৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে

মো: আবুল হাশেম

মো: আবুল হাশেম

জুলাই ০১, ২০২৬, ০৭:৪৭

কক্সবাজার জেলায় ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৫ হাজার ৭৪৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে
ফাইল ছবি

আগামীকাল ২ জুলাই থেকে সারা দেশে শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬।কক্সবাজার জেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট শিক্ষা বিভাগ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবার কক্সবাজার জেলায় মোট১৫ হাজার ৭৪৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। জেলার বিভিন্ন উপজেলার কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীরা তাদের নির্ধারিত পরীক্ষায় বসবে।

অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানাযায়,পরীক্ষার ধরন অনুযায়ী এইচএসসি (সাধারণ): ১২ হাজার ৪৯৮ জন,এইচএসসি (বিএম/ভোকেশনাল/ডিপ্লোমা): ১ হাজার ২৪৮ জন,আলিম পরীক্ষা: ২ হাজার ২ জনসহ মোট পরীক্ষার্থী ১৫৭৪৮ জন্।

কক্সবাজার সদর, চকরিয়া, রামু, মহেশখালী, উখিয়া ও টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় নির্ধারিত কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন নকলমুক্ত ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানা গেছে।

জেলা প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রের আশেপাশে ১৪৪ ধারা বলবৎ থাকবে এবং পরীক্ষা কেন্দ্রগুলোতে পরীক্ষার্থী ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কারো প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।প্রশ্নপত্র ফাঁস রোধে এবং পরীক্ষা কেন্দ্রগুলোতে স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। শিক্ষার্থীদের নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছাতে এবং শান্তিপুর্ণভাবে পরীক্ষা শেষ করতে জেলা প্রশাসন ও শিক্ষা কর্মকর্তাদের পক্ষ থেকে অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
সরকারি বৃত্তি পরীক্ষায় বেসরকারি বিদ্যালয় শতভাগ সাফল্য অর্জন করল ঈদগাঁহ গ্রামার স্কুল

সরকারি বৃত্তি পরীক্ষায় বেসরকারি বিদ্যালয় শতভাগ সাফল্য অর্জন করল ঈদগাঁহ গ্রামার স্কুল

কক্সবাজারে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত!

কক্সবাজারে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত!

অনিয়ম অভিযোগের প্রেক্ষিতে মাতারবাড়ি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অব্যাহতি

অনিয়ম অভিযোগের প্রেক্ষিতে মাতারবাড়ি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অব্যাহতি

এইচএসসি পরীক্ষা শুরু ৭ জুন, প্রশ্নপত্র হবে অভিন্ন

এইচএসসি পরীক্ষা শুরু ৭ জুন, প্রশ্নপত্র হবে অভিন্ন

জিএসটি ভর্তি পরীক্ষায় প্রথম ঐশি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চান

জিএসটি ভর্তি পরীক্ষায় প্রথম ঐশি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চান

ডিপ্লোমা শিক্ষা ব্যবস্থা নিয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে

ডিপ্লোমা শিক্ষা ব্যবস্থা নিয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে

সর্বশেষ সংবাদ