
সরকারি বৃত্তি পরীক্ষায় বেসরকারি বিদ্যালয় শতভাগ সাফল্য অর্জন করল ঈদগাঁহ গ্রামার স্কুল

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্যের নজির স্থাপন করেছে ঈদগাঁহ গ্রামার স্কুল। বেসরকারি বিদ্যালয়ের জন্য নির্ধারিত ২০ শতাংশ কোটায় বরাদ্দকৃত মোট ১১টি বৃত্তির সবকটিই অর্জন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এর মধ্যে ৩ জন ট্যালেন্টপুল এবং ৮ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। ফলে বেসরকারি বিদ্যালয় কোটায় ঈদগাঁও উপজেলার শতভাগ বৃত্তিই এককভাবে অর্জনের গৌরব অর্জন করেছে বিদ্যালয়টি।
এ ব্যতিক্রমী অর্জনের খবর প্রকাশের পর শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিদ্যালয়টির সাফল্য নিয়ে ব্যাপক প্রশংসা ও অভিনন্দনের জোয়ার দেখা গেছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক পাঠদান, অভিভাবকদের সার্বক্ষণিক সহযোগিতা এবং সুশৃঙ্খল শিক্ষাব্যবস্থাপনার ফলেই এ অনন্য সাফল্য সম্ভব হয়েছে। এই অর্জন ভবিষ্যতে বিদ্যালয়ের শিক্ষার মান আরও সমৃদ্ধ করতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ রফিকুল ইসলাম বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, “এই সাফল্য শুধু শিক্ষার্থীদের নয়, এটি পুরো বিদ্যালয় পরিবারের সম্মিলিত অর্জন। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতেও এমন কৃতিত্বের ধারা অব্যাহত রেখে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক।”
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অনিয়ম অভিযোগের প্রেক্ষিতে মাতারবাড়ি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অব্যাহতি
কক্সবাজার জেলায় ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৫ হাজার ৭৪৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে
এইচএসসি পরীক্ষা শুরু ৭ জুন, প্রশ্নপত্র হবে অভিন্ন
জিএসটি ভর্তি পরীক্ষায় প্রথম ঐশি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চান
