advertisement

চকরিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও নদী ভাঙান পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৭, ২০২৬, ১০:১৭

চকরিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও নদী ভাঙান পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ
ছবি: সংগৃহীত

বিএনপি তথা আমরা জনগণের সরকার।তাই আমরা দেশের মানুষ বা জনগণের পাশেই সবসময় আছি, থাকবো। দূর্যোগ মোকাবেলার জন্য সকল প্রস্তুতি সরকার নিয়েছেন।যাতে বন্যা কবলিত মানুষের পাশে থাকতে পারি। সরকারি,বেসরকারি এবং দলীয়ভাবে সহযোগিতায় বন্যা কবলিত এলাকার মানুষের দূর্ভোগ কমানোর ব্যবস্থা নিয়েছি। আগামীতেও সহযোগিতার হাত বাড়ানোটা অব্যাহত থাকবে,ইনশাআল্লাহ।শুক্রবার (১৭ জুলাই) কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী,বরইতলী ইউনিয়ন,চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ডের কোচপাড়াস্থ নদীর ভাঙ্গন এবং ঘরবাড়ী বিলীন হওয়ার দৃশ্য দেখেন আর বিভিন্ন এলাকায় বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ শেষে বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এসব কথা বলেন। 

২৯৪,কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া- মাতামুহুরী) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ আরো বলেন,আকস্মিক বন্যায় বাংলাদেশের যে সমস্ত এলাকায় ঘরবাড়ী,রাস্তাঘাট,শিক্ষা-প্রতিষ্ঠান,গবাদিপশুর খামার,কৃষকের ফসলি জমি,মৎস্য খামার ইতিমধ্যে ক্ষতিগ্রস্থ হয়েছে।এরমধ্যে ক্ষতিগ্রস্তের চিত্র ধারণে সরকারিভাবে জরিপ চলমান রয়েছে।ইতিমধ্যে বন্যা কবলিত এলাকায় যেখানে রান্না করা খাবার দরকার ছিল,সেখানে শুকনো খাবার দরকার। আমরা দ্রুত এসব খাবার দেয়ার চেষ্টা করেছি।এছাড়াও খাদ্য সামগ্রীসহ অন্যান সুবিধা সরকারি,বেসরকারি এবং দলীয়ভাবে দেয়ার চেষ্টা আমরা করেছি,চলছে,দেওয়া হবে।

মন্ত্রী দুপুর ১২টা থেকে চকরিয়া উপজেলার প্লাবিত বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করেছেন।এসময় কোচপাড়ার এক প্রতিবন্ধি পরিবারকে ব্যক্তিগত তহবিল থেকে ১লাখ টাকার আর্থিক অনুদান দেন।এছাড়াও তিনি বানভাসি মানুষের খোঁজখবর নেন এবং নিজ হাতে তাঁদের মাঝে জরুরি ত্রাণসামগ্রী,শুকনো খাবার ও সুপেয় পানি বিতরণ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন- কক্সবাজার জেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না এমপি,কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নান,কক্সবাজার জেলা পরিষদ প্রশাসক এ টি এম নুরুল বশর চৌধুরী,চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার,সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব,কক্সবাজার জেলা বিএনপি সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া,চকরিয়া পৌরসভা বিএনপি সভাপতি নুরুল ইসলাম হায়দার, চকরিয়া উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মু ফখরুদ্দীন ফরায়েজী,চকরিয়া পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক এম আব্দুর রহিমসহ অন্যান্যরা।

উল্লেখ্য,আজ শনিবার (১৮ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণের নির্ধারিত কর্মসূচি রয়েছে।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
চৌফলদন্ডী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের জমি দখল নিতে মরিয়া ভূমিদস্যু চক্র

চৌফলদন্ডী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের জমি দখল নিতে মরিয়া ভূমিদস্যু চক্র

সেতু আছে ‎নেই সংযোগ সড়ক!

সেতু আছে ‎নেই সংযোগ সড়ক!

মহেশখালীতে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ, সরঞ্জামাদি'সহ আটক ১

মহেশখালীতে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ, সরঞ্জামাদি'সহ আটক ১

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, রামুতে নারীসহ আটক ৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, রামুতে নারীসহ আটক ৩

জেলা তথ্য অফিস, কক্সবাজারের উদ্যোগে আকস্মিক বন্যা ও পাহাড়ধস, ভূমিধস পরবর্তী সময়ে স্বাস্থ্যঝুঁকি এবং অন্যান্য বিপদ এড়াতে করণীয় বিষয়ে জরুরি বার্তা প্রচার

জেলা তথ্য অফিস, কক্সবাজারের উদ্যোগে আকস্মিক বন্যা ও পাহাড়ধস, ভূমিধস পরবর্তী সময়ে স্বাস্থ্যঝুঁকি এবং অন্যান্য বিপদ এড়াতে করণীয় বিষয়ে জরুরি বার্তা প্রচার

রামুতে সিআরআই সদস্যদের কৃষি ঝুঁকি বীমা প্রদান

রামুতে সিআরআই সদস্যদের কৃষি ঝুঁকি বীমা প্রদান

সর্বশেষ সংবাদ