advertisement

হাসপাতাল সড়কে মেয়াদোত্তীর্ণ ওষুধের ছড়াছড়ি: ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ২৮, ২০২৬, ০৯:০৭

হাসপাতাল সড়কে মেয়াদোত্তীর্ণ ওষুধের ছড়াছড়ি: ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: সংগৃহীত

আব্দুল গফুর: 

কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ হাসপাতাল সড়কে মেয়াদোত্তীর্ণ অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ধরনের ওষুধ বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়ায় দুটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।২৮ জুন রোববার তিনটা সময় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ। অভিযান চলাকালে হাসপাতাল সড়কের বিভিন্ন ফার্মেসীও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে মেয়াদোত্তীর্ণ অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ধরনের ওষুধ সংরক্ষণ ও বিক্রির সত্যতা পাওয়া যায়।

অভিযান শেষে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে এনএফ মেডিকোকে ১০ হাজার টাকা এবং প্রিমিয়ার মেডিকেল সেন্টার প্রাইভেট হসপিটালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মোট দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর।

সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ বলেন, মানুষের জীবন ও স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না। মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ কিংবা বিক্রি ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাই নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ফার্মেসী ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে ওষুধের মেয়াদ নিয়মিত যাচাই করার পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ওষুধ দ্রুত অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতে একই ধরনের অনিয়ম ধরা পড়লে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে জেলার বিভিন্ন বাজার, ফার্মেসি ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে কোনো ব্যক্তি যদি কোথাও মেয়াদোত্তীর্ণ বা নিম্নমানের ওষুধ বিক্রির তথ্য পান, ভোক্তা অধিদপ্তরকে জানানোর আহ্বান জানান তিনি।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
চৌফলদন্ডী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের জমি দখল নিতে মরিয়া ভূমিদস্যু চক্র

চৌফলদন্ডী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের জমি দখল নিতে মরিয়া ভূমিদস্যু চক্র

সেতু আছে ‎নেই সংযোগ সড়ক!

সেতু আছে ‎নেই সংযোগ সড়ক!

মহেশখালীতে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ, সরঞ্জামাদি'সহ আটক ১

মহেশখালীতে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ, সরঞ্জামাদি'সহ আটক ১

চকরিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও নদী ভাঙান পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

চকরিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও নদী ভাঙান পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, রামুতে নারীসহ আটক ৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, রামুতে নারীসহ আটক ৩

জেলা তথ্য অফিস, কক্সবাজারের উদ্যোগে আকস্মিক বন্যা ও পাহাড়ধস, ভূমিধস পরবর্তী সময়ে স্বাস্থ্যঝুঁকি এবং অন্যান্য বিপদ এড়াতে করণীয় বিষয়ে জরুরি বার্তা প্রচার

জেলা তথ্য অফিস, কক্সবাজারের উদ্যোগে আকস্মিক বন্যা ও পাহাড়ধস, ভূমিধস পরবর্তী সময়ে স্বাস্থ্যঝুঁকি এবং অন্যান্য বিপদ এড়াতে করণীয় বিষয়ে জরুরি বার্তা প্রচার

সর্বশেষ সংবাদ