advertisement

রামুতে শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ কর্মশালায় ইউএনও জিল্লুর রহমান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ২২, ২০২৬, ০৯:৫২

রামুতে শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ কর্মশালায় ইউএনও জিল্লুর রহমান
রামুতে শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ কর্মশালায় ইউএনও জিল্লুর রহমান

প্রেস বিজ্ঞপ্তি

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিল্লুর রহমান বলেছেন, “শিক্ষিত ও চরিত্রবান নাগরিক দেশের সম্পদ। এ ধরনের নাগরিক গড়ে তুলতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সরকারের একটি বলিষ্ঠ ও যুগোপযোগী পদক্ষেপ।” তিনি এ কার্যক্রমের সুফল দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে সংশ্লিষ্ট শিক্ষকদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

সোমবার, ২২ জুন সকাল ১০টায় ইসলামিক ফাউন্ডেশন রামু উপজেলার উদ্যোগে আয়োজিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রামু উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন।

কর্মশালায় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ সরোয়ার আকবর, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুল আফসার, মণ্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ ন ম আজগর হোছাইন এবং রামু জামিয়াতুল উলুম মাদ্রাসার প্রধান কারী মাওলানা মোঃ হুমায়ুন রশিদ।

আয়োজক সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন কেন্দ্র থেকে অংশ নেওয়া সর্বমোট ৭০ জন শিক্ষক এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করছেন।

এদিকে উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান রামু মডেল মসজিদের নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় তিনি নির্মাণকাজের অগ্রগতি সন্তোষজনক না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন এবং দ্রুততম সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
চৌফলদন্ডী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের জমি দখল নিতে মরিয়া ভূমিদস্যু চক্র

চৌফলদন্ডী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের জমি দখল নিতে মরিয়া ভূমিদস্যু চক্র

সেতু আছে ‎নেই সংযোগ সড়ক!

সেতু আছে ‎নেই সংযোগ সড়ক!

মহেশখালীতে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ, সরঞ্জামাদি'সহ আটক ১

মহেশখালীতে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ, সরঞ্জামাদি'সহ আটক ১

চকরিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও নদী ভাঙান পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

চকরিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও নদী ভাঙান পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, রামুতে নারীসহ আটক ৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, রামুতে নারীসহ আটক ৩

জেলা তথ্য অফিস, কক্সবাজারের উদ্যোগে আকস্মিক বন্যা ও পাহাড়ধস, ভূমিধস পরবর্তী সময়ে স্বাস্থ্যঝুঁকি এবং অন্যান্য বিপদ এড়াতে করণীয় বিষয়ে জরুরি বার্তা প্রচার

জেলা তথ্য অফিস, কক্সবাজারের উদ্যোগে আকস্মিক বন্যা ও পাহাড়ধস, ভূমিধস পরবর্তী সময়ে স্বাস্থ্যঝুঁকি এবং অন্যান্য বিপদ এড়াতে করণীয় বিষয়ে জরুরি বার্তা প্রচার

সর্বশেষ সংবাদ