
মাতামূহুরীর মরংঘোনার খালপাড় সড়কের মরণ অবস্থাঃ ৫০ বছরেও হয়নি সংস্কার

জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের মরংঘোনা-শুকুরমারা খালপাড় আড়াই কিলোমিটার সড়কটির বেহাল দশা।দীর্ঘ ৫০ বছরেও হয়নি কাঁচা এই সড়কটির সংস্কার কাজ।
সড়কটি জাকরিয়া সড়কের পাশের উকিল আহমদের বাড়ি থেকে শুরু হয়ে গাইন ব্রিজ পর্যন্ত বিস্তৃত। পরে এটি জঙ্গলকাটা হয়ে এবিসি সড়কের সঙ্গে সংযুক্ত হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, পশ্চিমপাড়া, দক্ষিণপাড়া, ৬ নং ওয়ার্ডের সিকদারপাড়া, হেতালিয়াপাড়া সহ আড়াই কিলোমিটারের সড়কটি হয়ে প্রতিদিন স্কুল,কলেজ,মাদ্রাসার শিক্ষার্থী ও বয়োবৃদ্ধ,প্রসূতি মিলে প্রায় ৪ থেকে ৫ হাজার মানুষের একমাত্র যাতায়াতের ভরসা এই সড়ক। কিন্তু দিন,সপ্তাহ,বছরের পর বছর, এভাবে পাঁচ দশক ধরে অবহেলায় চলাচলা অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি।তবে চার দলীয় জোট সরকারের আমলে সড়কটির প্রায় ৬ চেইন মত অংশে ইট বসানো হলেও অদ্যবধি পর্যন্ত কোন উন্নয়ন হয়নি।সড়কটি বর্তমানে ফসলি জমির সঙ্গে মিশে অস্তিত্বহীন হচ্ছে।
স্হানীয়রা আরো জানান,বর্ষা নামলেই পানির নিচে তলিয়ে যায় সড়কটি।ফলে কাদা,জলাবদ্ধতা হয়ে ওঠে নিত্যদিনের সঙ্গী।এই কারণে জনর্দূভোগের শেষ থাকে না।সড়কটি জঙ্গলকাটা হয়ে এবিসি সড়কে সংযুক্ত হয়েছে।
সরেজমিনে গেলে মোঃ ফরিদ আঙ্গুল দিয়ে দেখিয়ে বলেন,এই সড়ক ব্যবহার করে প্রতিদিন মেহেরনামা উচ্চ বিদ্যালয়, মেহেরনামা আলমাছিয়া দাখিল মাদরাসা, মেহেরনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বহদ্দারকাটা উচ্চ বিদ্যালয়, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ এবং বিএমআই ইনস্টিটিউট কলেজের শত শত শিক্ষার্থী যাতায়াত করে। এছাড়া মরংঘোনা নুরানী তালিমুল কোরআন মাদরাসার অন্তত ২৫০ শিক্ষার্থীও এই সড়কের ওপর নির্ভরশীল।ফলে বর্ষার মৌসুমে শিক্ষার্থীদের পোশাক-পরিচ্ছদ, বই-খাতা নষ্ট হয়ে যায়। অনেক সময় স্কুল-কলেজে নিয়মিত উপস্থিত থাকাও সম্ভব হয় না বলে অভিযোগ করেন তিনি।
ইজিবাইক চালক রুহুল আমিন জানান,বর্ষা নামলে সড়কটি কাঁদায় মেখে থাকে।এসময় গাড়ী চালানো সম্ভব হয় না।এতে আমাদের আয়-রোজগারও কমে যায়।পরিবার পরিজন নিয়ে চলতে খু্ই কষ্ট হয়।
স্থানীয় বয়োজৈষ্ঠ মুরব্বি লেদু মিয়া বলেন,জীবনে অনেক সরকার আসল,গেল দেখেছি।কিন্তু আমার মরংঘোনা সড়কের ভাগ্যের পরিবর্তন হতে দেখিনি।
স্হানীয় ইউপি সদস্য ইফতেখার বকুল বলেন, সড়কটির গুরুত্ব অনেক বেশি। ৪-৫ হাজার মানুষের যাতায়াত মাধ্যম এই সড়কটি। তবে রাস্তাটির সরকারি কোড ছিলনা। কোড নম্বরের জন্য আবেদন করছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে বলে আশা করছি।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সেতু আছে নেই সংযোগ সড়ক!
মহেশখালীতে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ, সরঞ্জামাদি'সহ আটক ১
চকরিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও নদী ভাঙান পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, রামুতে নারীসহ আটক ৩
