advertisement

চৌফলদন্ডী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের শতাধিক গ্রাম প্লাবিত, হাজারো মানুষ পানিবন্দি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১১, ২০২৬, ১১:৩১

চৌফলদন্ডী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের শতাধিক গ্রাম প্লাবিত, হাজারো মানুষ পানিবন্দি
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের সদরের চৌফলদন্ডী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে। একটানা বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে ইউনিয়নের প্রায় প্রতিটি জনপদ এখন পানির নিচে। এতে ঘরবাড়ি, রাস্তাঘাট ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাজার হাজার মানুষ এখন মানবেতর জীবনযাপন করছেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রাখাইন পাড়া, হিন্দু পাড়া, দক্ষিণ পাড়া, ডোম পাড়া, সাগর পাড়া, পশ্চিম পাড়া ও আলিয়া পাড়া; ২ নম্বর ওয়ার্ডের মাঝের পাড়া; ৩ নং ওয়ার্ডের কবরস্থান পাড়া ও দক্ষিণ-পশ্চিম পাড়া, ৪ নম্বর ওয়ার্ডের কোনার পাড়া; ৫ নম্বর ওয়ার্ডের ঘোনার পাড়া ও মাইজ পাড়া এলাকা পানির নিচে তলিয়ে গেছে।

পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে। এর মধ্যে ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বিল, মাঝের পাড়া, সিকদার পাড়া ও পূর্ব পাড়া; ৭ নম্বর ওয়ার্ডের উত্তর পাড়া, ডেইল পাড়া, পশ্চিম-উত্তর পাড়া, জানুর পাড়া ও কালু ফকির পাড়া প্লাবিত হয়েছে।

সবচেয়ে নাজুক অবস্থা ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে। ৮ নম্বর ওয়ার্ডের নতুন মহাল, তিন ঘর পাড়া, গোয়ালিয়া পাড়া, উত্তর নতুন মহাল, পূর্ব নতুন মহাল, নাপিত পাড়া ও আব্দুল জলিল চেয়ারম্যান পাড়া এবং ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব পুকুরিয়া ঘোনা, আনুমিয়া সিকদার পাড়া, বেপারী পাড়া, ঘোনার পাড়া ও খোনকার পাড়ার বিশাল এলাকা পানির নিচে থাকায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, পানির প্রবল স্রোতে ইউনিয়নের অধিকাংশ গ্রামীণ রাস্তা ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তলিয়ে গেছে শত শত বসতবাড়ি। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এখন নিরাপদ আশ্রয়ের খোঁজে হাহাকার করছেন। অনেকের ঘরের মালামাল ও গবাদি পশু পানিতে ভেসে গেছে। বিশুদ্ধ খাবার পানি ও শুকনা খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে পুরো এলাকায়।

ভুক্তভোগীদের অভিযোগ, প্লাবিত এলাকাগুলোতে এখনো ত্রাণ বা জরুরি সহায়তা সঠিকভাবে পৌঁছায়নি। গ্রামীণ রাস্তাঘাট ভেঙে যাওয়ায় ত্রাণ নিয়ে পৌঁছাতেও বেগ পেতে হচ্ছে সংশ্লিষ্টদের।

স্থানীয় জনপ্রতিনিধি ও ভুক্তভোগীরা দ্রুত সরকারি ত্রাণ সহায়তা, ঘরবাড়ি সংস্কার এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য জেলা প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কক্সবাজার সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে। তবে নিচু এলাকাগুলোতে পানি না কমা পর্যন্ত ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র পাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
চৌফলদন্ডী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের জমি দখল নিতে মরিয়া ভূমিদস্যু চক্র

চৌফলদন্ডী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের জমি দখল নিতে মরিয়া ভূমিদস্যু চক্র

সেতু আছে ‎নেই সংযোগ সড়ক!

সেতু আছে ‎নেই সংযোগ সড়ক!

মহেশখালীতে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ, সরঞ্জামাদি'সহ আটক ১

মহেশখালীতে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ, সরঞ্জামাদি'সহ আটক ১

চকরিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও নদী ভাঙান পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

চকরিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও নদী ভাঙান পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, রামুতে নারীসহ আটক ৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, রামুতে নারীসহ আটক ৩

জেলা তথ্য অফিস, কক্সবাজারের উদ্যোগে আকস্মিক বন্যা ও পাহাড়ধস, ভূমিধস পরবর্তী সময়ে স্বাস্থ্যঝুঁকি এবং অন্যান্য বিপদ এড়াতে করণীয় বিষয়ে জরুরি বার্তা প্রচার

জেলা তথ্য অফিস, কক্সবাজারের উদ্যোগে আকস্মিক বন্যা ও পাহাড়ধস, ভূমিধস পরবর্তী সময়ে স্বাস্থ্যঝুঁকি এবং অন্যান্য বিপদ এড়াতে করণীয় বিষয়ে জরুরি বার্তা প্রচার

সর্বশেষ সংবাদ