
কক্সবাজারের পেকুয়া উপজেলায় "ভুয়া ডিজিএফআই"পরিচয়কারী এক নারীক আটক!

কক্সবাজারের পেকুয়ায় ভুয়া ডিজিএফআই পরিচয়কারী প্রতারকী হাছিনা আকতার (৪২) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) রাত ১১টার দিকে মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
আটককৃত নারী-হাছিনা আক্তার (৪২) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকার মৌলভী মোসলেন উদ্দিন বাড়ীর আবুল কাসেমের মেয়ে।
তিনি পেকুয়া পৌরসভায় ভাড়া বাসায় বসবাস করেন।
মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ চৌধুরী জানান,ওই নারী দীর্ঘদিন ধরে নিজেকে পেকুয়ায় নিয়োজিত ডিজিএফআই সদস্য হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন বিষয়ে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করে আসছিলেন। মঙ্গলবারও একইভাবে আমার সঙ্গে যোগাযোগ করে নানা তথ্য জানতে চেয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করে।তখন আমার মনে সন্দেহ হয়।তারপরে বিষয়টি আমি পেকুয়া থানায় জানালে,পুলিশ ইউনিয়ন পরিষদ এসে ওই নারীকে আটক করে।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান সুমন বলেন,ভুয়া ডিজিএফআই পরিচয়কারী এক নারীকে ইউনুছ চেয়ারম্যানের সহযোগিতায় আটক করা হয়েছে।ওই নারী বিরুদ্ধে মামলা রুজুর মাধ্যমে ২৪ জুন সকালে আদালতে সোপর্দ্দ করা হচ্ছে।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সেতু আছে নেই সংযোগ সড়ক!
মহেশখালীতে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ, সরঞ্জামাদি'সহ আটক ১
চকরিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও নদী ভাঙান পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, রামুতে নারীসহ আটক ৩
