advertisement

উন্নয়নের নামে শুধু মেগা দুর্নীতি করা হয়েছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ০১, ২০২৬, ০৫:৩১

উন্নয়নের নামে শুধু মেগা দুর্নীতি করা হয়েছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

সিলেট জেলা স্টেডিয়ামের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, গত ১৬ বছর আওয়ামী লীগ সরকারের শাসনামলে ক্রীড়া উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি হয়েছে, যার ফলেই স্টেডিয়ামের বর্তমান দুরবস্থা তৈরি হয়েছে।


আজ বুধবার দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী অভিযোগ করেন, জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় থাকা অবস্থায় উন্নয়নের আড়ালে অনিয়ম ও দুর্নীতি চালানো হয়েছে।


এ পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে তিনি আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামসহ দেশের সব জেলায় একযোগে ‘নতুন ক্রীড়া কর্মসূচি’ চালুর ঘোষণা দেন। এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে।


তিনি জানান, প্রথম ধাপে ফুটবল ও ক্রিকেটসহ মোট সাতটি খেলাকে কেন্দ্র করে এ কর্মসূচি শুরু হবে। এতে দেশের বিভিন্ন উপজেলা থেকে দল অংশ নেবে এবং ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা এতে যুক্ত হবে।


এছাড়া প্রতিমন্ত্রী বলেন, জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের ভাতার আওতায় আনা হয়েছে এবং ধাপে ধাপে আরও প্রায় ৫০০ জনকে এতে অন্তর্ভুক্ত করা হবে। তার আশা, এই উদ্যোগের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা উঠে আসবে এবং ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে উঠে সমাজকে মাদকমুক্ত করা সম্ভব হবে।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
সিংহাসন ধরে রাখতে পারলো না আর্জেন্টিনা,চ্যাম্পিয়ন স্পেন

সিংহাসন ধরে রাখতে পারলো না আর্জেন্টিনা,চ্যাম্পিয়ন স্পেন

বিশ্বকাপে কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেলেন মেসি

বিশ্বকাপে কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেলেন মেসি

মেসি জাদুতে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

মেসি জাদুতে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে থেকেও হাল ছাড়েনি আর্জেন্টিনা সমতায় ফিরেই ছিনিয়ে নিল জয়

দুই গোলে পিছিয়ে থেকেও হাল ছাড়েনি আর্জেন্টিনা সমতায় ফিরেই ছিনিয়ে নিল জয়

মেসিদের জার্সিতে রহস্যময় সংখ্যা "১৮৯৩"

মেসিদের জার্সিতে রহস্যময় সংখ্যা "১৮৯৩"

নকআউট পর্বে কারা উঠল, ছিটকে গেল কারা?

নকআউট পর্বে কারা উঠল, ছিটকে গেল কারা?

সর্বশেষ সংবাদ